• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

সীমান্তপাড়া খাল উপ-প্রকল্পের খাল পুনঃখনন ও বাঁধ পুনঃনির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

মোঃ মকবুলার রহমান / ৬৯১ Time View
Update : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

নীলফামারীর ডোমার উপজেলার সীমান্তপাড়া খাল উপ-প্রকল্পের (এসপি নং-৭৬১৫৩) আওতায় খাল পুনঃখনন ও বাঁধ পুনঃনির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর নির্বাহী প্রকৌশলী।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী, স্থানীয় ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব রেয়াজুল ইসলাম কালু, সহকারী প্রকৌশলী (AE), ফিশারিজ ফ্যাসিলিটেটর (FF), সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (SAE), ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট (WA), প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, খাল পুনঃখনন ও বাঁধ পুনঃনির্মাণের মাধ্যমে এলাকার কৃষি ব্যবস্থার টেকসই উন্নয়ন ঘটবে। পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের ফলে জলাবদ্ধতা কমবে এবং বন্যা প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধি পাবে। এর ফলে কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং কৃষি উৎপাদনে আশানুরূপ ইতিবাচক পরিবর্তন দেখা দেবে।

প্রকল্পটির আওতায় খালের বিভিন্ন অংশ পুনঃখননের মাধ্যমে পানিপ্রবাহ স্বাভাবিক করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত বাঁধসমূহ টেকসইভাবে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্ষাকালে অতিরিক্ত পানি ধারণ এবং শুষ্ক মৌসুমে কৃষিকাজে পানি সরবরাহে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এতে করে এলাকার পানি ব্যবস্থাপনায় একটি দীর্ঘমেয়াদী ও কার্যকর সমাধান নিশ্চিত হবে।

‎এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী বলেন, নির্ধারিত সময়ে এবং মানসম্মতভাবে প্রকল্পের কাজ সম্পন্ন করতে প্রতিষ্ঠানটি দৃঢ় প্রতিজ্ঞ। তিনি প্রকল্প বাস্তবায়নে স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এদিকে, দীর্ঘদিন অবহেলিত খালের উন্নয়নে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা আশা প্রকাশ করেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি ও জীবিকায় ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি তাঁরা কাজের গুণগত মান রক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।

উল্লেখ্য, উক্ত প্রকল্পটি সীমান্ত পাড়ায় হওয়ায় প্রকল্পটির নামকরণ ‘সীমান্তপাড়া খাল উপ-প্রকল্প’ রাখা হয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd