• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

সৌজন্য সাক্ষাৎ হলেও আলোচনায় ছিল না নির্বাচনের তারিখ: সিইসি নাসির উদ্দীন

মোঃ মকবুলার রহমান / ৪০১ Time View
Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হলেও, ওই বৈঠকে জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি।

মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, “এটি ছিল মূলত একটি সৌজন্য সাক্ষাৎ। আমি যেমন নিরপেক্ষ, তিনিও নিরপেক্ষ। তিনি শুধু জানতে চেয়েছেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে দিতে আমরা প্রস্তুত কি না।”

তিনি বলেন, “আমরা তাকে জানিয়েছি, নির্বাচন আয়োজনের প্রস্তুতি আমরা ‘ফুল গিয়ারে’ নিচ্ছি। যেমন গাড়ি পাহাড়ে ওঠার সময় সব গিয়ার ব্যবহার করে—আমরাও ঠিক তেমনি নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগোচ্ছি।”

নির্বাচনের তারিখ সম্পর্কে জানতে চাইলে সিইসি সংক্ষিপ্তভাবে বলেন, “যখন সময় হবে, শিডিউল ঘোষণা করা হবে। এখন ধৈর্য ধরুন, ধৈর্যহারা হলে চলবে না।”

‘আপনারা কোন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন?’—এমন প্রশ্নের জবাবে নাসির উদ্দীন বলেন, “আমাদের বর্তমান ফোকাস জাতীয় সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টাও স্থানীয় নির্বাচন নিয়ে কিছু বলেননি। তার প্রতিশ্রুতি জাতীয় নির্বাচন ঘিরেই, আর আমরাও সেই প্রস্তুতিতেই এগোচ্ছি।”

ইসি পুনর্গঠন বিষয়ে প্রশ্ন উঠলে তিনি সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, “এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। রাজনৈতিক দলগুলো এ বিষয়ে মত দিতে পারে।”

তিনি আরও বলেন, “আমরা এমনভাবে প্রস্তুতি নিচ্ছি যেন সরকার যখনই নির্বাচন দেওয়ার সিদ্ধান্ত নেয়, আমরা তা সঙ্গে সঙ্গেই আয়োজন করতে পারি।”

নির্বাচনের সম্ভাব্য সময়সীমা প্রসঙ্গে সিইসি জানান, “লন্ডনে ফেব্রুয়ারি ও এপ্রিলের যে দুটি সময়সীমা আলোচিত হয়েছে, সেই দুটি টাইমফ্রেম মাথায় রেখেই আমরা প্রস্তুতি নিচ্ছি।”

সাবেক দুই প্রধান নির্বাচন কমিশনার কারাবন্দি থাকার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বর্তমান সিইসি সংক্ষেপে বলেন, “বিচারাধীন কোনো বিষয়ে আমি মন্তব্য করতে চাই না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd