এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টায় ইউনিয়নের নালমুখ মধ্যবাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ১০নং মিরাশী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ মাহমুদুল হাসান মাহদি এবং সঞ্চালনা করেন আরাফাত আহমদ তপু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় শুরা সদস্য শিব্বীর আহমদ উসমানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
বাংলাদেশ মুজাহিদ কমিটি চুনারুঘাট উপজেলা শাখার ছদর মাওলানা শিহাব উদ্দীন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চুনারুঘাট উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আবু তৈয়্যব আল-হোসাইন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ১০নং মিরাশী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ দরবেশ আলী মুহরী।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা ফজলে রাব্বি।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চুনারুঘাট থানা শাখার সভাপতি মোহাম্মদ শেখ রাজু। এছাড়া আলোচনা করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চুনারুঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ ওলীউল্লাহ।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মিজানুর রহমান, ক্বারী আইয়ুব আলীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় বক্তারা ইসলামী ছাত্র আন্দোলনের কার্যক্রম, শিক্ষার্থীদের ভূমিকা ও সমাজে ইতিবাচক পরিবর্তনে তাদের অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন।