এম এ ওয়াহেদ,লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলায় নবাগত পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ যোগদান। সোমবার ২৩ মার্চ আনুষ্ঠানিক ভাবে হবিগঞ্জ জেলায় নবাগত পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ যোগদানপূর্বক দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সারোআর আলমসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। নবাগত পুলিশ সুপারকে হবিগঞ্জ জেলায় যোগদানের সময় জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
হবিগঞ্জ জেলায় নবাগত পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি ইতোপূর্বে পুলিশ সদর দপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগ, লালবাগ বিভাগসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।