• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

৩১ দফা বাস্তবায়নে রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল শোভাযাত্রা

আমিরুল হক / ১৮০ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

আমিরুল হক,রাজবাড়ী প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মাঝে তুলে ধরতে রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোঃ হারুন-অর রশীদের পক্ষ থেকে এ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি বালিয়াকান্দি ওয়াব্দা মোড় থেকে শুরু হয়ে জামালপুর, নারুয়া, জঙ্গল, নবাবপুর, ইসলামপুর ও বহরপুর ইউনিয়নের প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। এতে জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ অংশ নেন। পথে পথে সাধারণ মানুষের কাছে বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রচার করা হয় এবং ধানের শীষের পক্ষে নানা শ্লোগান দেওয়া হয়।

এ সময় রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান বলেন, “আওয়ামী লীগের দমননীতি ও ভয়ভীতি উপেক্ষা করে সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর রশীদ দীর্ঘদিন রাজবাড়ী জেলা বিএনপিকে সংগঠিত করেছেন। আগামী নির্বাচনে তাকেই দলীয় মনোনয়ন দেওয়া হবে বলে আমরা আশাবাদী। জনগণের সাথে নিয়ে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা মাঠে কাজ করে যাচ্ছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd