• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
Headline
জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ

৫ দফা দাবী আদায়ে ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

মোঃ আব্দুর রাজ্জাক সরকার / ১৩৪ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ আব্দুর রাজ্জাক সরকার
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

৫ দফা দাবি আদায়ের লক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম এর ভূরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার উদ্যোগে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রশিক্ষণ করে সরকারি ডিগ্রী কলেজ মোড় ইসলামী ব্যাংকের সামনে জড়ো হয়ে সমাবেশ করেন। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ২৫ কুড়িগ্রাম ১ আসনের এমপি পদপ্রার্থী জননেতা হারিসুল বারি রনি রনি। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি এইচ এম নুরুন্নবী হোসাইন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলার শাখার সভাপতি মুফতী ওমর ফারুক ফারুকী সাহেব, সহ-সভাপতি জুলহাস উদ্দিন (BSC), সেক্রেটারি মুফতি এসএম মনিরুজ্জামান, মুজাহিদ কমিটির উপজেলার সদর হারুনুর রশিদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মাওলানা মোসলেম উদ্দিন প্রমুখ।

আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলন আন্দোলন বাংলাদেশ এর পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা দাবীকৃত ৫ দফা তুলে ধরেন।দাবিগুলো হলো-জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা,আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ,সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের লক্ষে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা,ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন,গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। বিক্ষোভ মিছিল সমাবেশে কয়েক হাজার তৌহিদি মুসলিম জনতা অংশগ্রহণ করেন। মিছিলে হাত পাখায় ভোট দিন, নেতা নয় নীতি চাই; পীর সাহেব চরমোনাই, বিয়ের পদ্ধতি নির্বাচন চাই যদি না হয় পিয়ার, আসবে আবার স্বৈরাচার এরকম স্লোগানে মুখরিত হয় মিছিলটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd