• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ঠাকুরগাঁওয়ে পুকুরে গোসল করতে নেমে ৭বছরের এক কন্যা শিশুর মৃত্যু

মোঃ আশরাফুল ইসলাম / ১১৯ Time View
Update : রবিবার, ১৫ জুন, ২০২৫

মোঃ আশরাফুল ইসলাম
ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানার আওতাধীন আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী গ্রামে পুকুরে গোসল করতে নেমে রোমাইসা (৭) নামের এক কন্যাশিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

রোমাইসা ওই গ্রামের দিনমজুর রমজান আলী ও গৃহিণী সাবিনা খাতুনের বড় মেয়ে। পরিবারটি চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই পাড়ার সহপাঠীদের সঙ্গে রোমাইসা পাশের খোরশেদ মুন্সির পুকুরে গোসল করতে যায়।

ঘটনার বিষয়ে রোমাইসার মা সাবিনা খাতুন জানান, “অনেকক্ষণ ধরে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করি। পরে কেউ একজন বললো—রোমাইসা পুকুরে গোসল করতে গেছে। আমি দৌঁড়ে পুকুরপাড়ে গিয়ে ডাক দেই। সে হেসে বলে, ‘আরেকটা ডুব দিয়ে উঠি’। সেই ডুবটাই যে তার জীবনের শেষ ডুব হবে, বুঝিনি।”

এরপর প্রায় ১০-১২ মিনিট পার হয়ে গেলেও রোমাইসা আর উঠে আসেনি। তখন চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে পুকুরে খোঁজ শুরু করে। একপর্যায়ে স্থানীয় বুলু মিয়া পানির নিচ থেকে রোমাইসার নিথর দেহ উদ্ধার করেন। মাথায় তুলে নিয়ে দৌঁড়ে ঘোরাফেরা করলেও ততক্ষণে রোমাইসা দেহ রেখেছিল জলে, আর আত্মা বিলীন হয় পরপারে।

রোমাইসার মৃত্যুতে পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। পিতা রমজান আলী ও মাতা সাবিনা খাতুন বারবার মূর্ছা যাচ্ছেন। দুই মেয়েকে নিয়ে সীমাহীন অভাবের মধ্যে তাদের জীবনসংগ্রামে এই মৃত্যু যেন এক চরম আঘাত।

স্থানীয় ইউপি সদস্য ও প্রতিবেশীরা পরিবারটিকে সান্ত্বনা দিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
একটি নিষ্পাপ প্রাণের এমন মর্মান্তিক চলে যাওয়া আবারও প্রশ্ন তোলে—শিশুদের জন্য নিরাপদ খেলার ও গোসলের ব্যবস্থা কি আদৌ আছে আমাদের গ্রামীণ সমাজে?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd