• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ আগামী জুলাই-আগস্টের মধ্যেই প্রকাশের দাবি জানিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

মোঃ মকবুলার রহমান / ১৬৪ Time View
Update : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার

‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ আগামী জুলাই-আগস্টের মধ্যেই প্রকাশের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (৪ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এনসিপি আয়োজিত পথসভায় তিনি এ দাবি জানান।

নাহিদ ইসলাম বলেন,

> “সারা দেশে এনসিপির কার্যক্রম চলমান রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে তরুণ ও বিকল্প নেতৃত্ব গড়ে তোলার লড়াই চলছে। জুলাই অভ্যুত্থান কোনো নিছক স্মৃতি নয়—এটি একটি সাংবিধানিক ভিত্তির দাবি, যা দেশের মানুষ তাদের রক্ত ও আত্মত্যাগের মাধ্যমে গড়ে তুলেছে। সেই ঘোষণাপত্রই আমাদের ভবিষ্যৎ পথনির্দেশ হবে।”

তিনি আরও বলেন,

> “জুলাই গণহত্যার বিচার, মৌলিক সংস্কার এবং একটি নতুন সংবিধান প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা লড়াই করছি। আগের বৈষম্যমূলক ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ না হওয়া পর্যন্ত এই সংগ্রাম চলবে। ইনসাফ, মর্যাদা, কৃষক-শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমাদের চূড়ান্ত লক্ষ্য।”

কৃষকদের দুরবস্থা ও সীমান্ত হত্যার প্রসঙ্গে নাহিদ বলেন,

> “ঠাকুরগাঁওয়ের কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত। অথচ এ জেলার অনেক কৃষক পরিবারের সন্তানরাই দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করছে। তারাই এ পরিবর্তনের শক্তি। আমরা কৃষকের পক্ষে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে কড়া অবস্থান জানিয়ে তিনি বলেন,

> “ভারতীয় সীমান্তরক্ষীরা ঠাকুরগাঁওসহ দেশের সীমান্তবর্তী এলাকায় নির্বিচারে গুলি চালিয়ে আমাদের নাগরিকদের হত্যা করছে। সেই সঙ্গে ভারতীয় মুসলিমদের বাংলাদেশে অবৈধভাবে ঠেলে পাঠানোর চেষ্টা চলছে। আমরা স্পষ্ট করে বলতে চাই—এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণঅভ্যুত্থানের বাংলাদেশ। ছাত্র-জনতার হাতে থাকবে এর ভবিষ্যৎ। সীমান্ত হত্যা কোনোভাবেই বরদাশত করা হবে না।”

নাহিদ ইসলাম দাবি করেন,

> “পুরনো সিস্টেমকে ভেঙে, বিকল্প নেতৃত্বের হাত ধরে, নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নে এগিয়ে যাচ্ছে এনসিপি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd