মাহিদুল ইসলাম ফরহাদ,
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রচার ও বাস্তবায়নের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে গণসংযোগ কার্যক্রমের মাধ্যমে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে শহরের করনেশন রোড মার্কেট, বাক্সপট্টি, রেলস্টেশন, কলাপট্টি, পারহাউজ মোড়, সবজি বাজার ও মাছ বাজারে লিফলেট বিতরণে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। এ সময় জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে অংশ নেন পৌর বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামান মুক্তা, সদর থানা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম, ভোলাহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক এমপি মঞ্জুর হোসেনের ভাতিজা সৈয়দ আতাউর হোসেন মিলন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ এইচ এম এম জামাল বাচ্চুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতারা বলেন, দেশের মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করতে বিএনপির ৩১ দফা রূপরেখা অত্যন্ত সময়োপযোগী। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণ অব্যাহত থাকবে এবং চলমান আন্দোলনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।