• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ভোগডাবুরীতে ২৫ বছরের প্রতীক্ষার পর ফরিঙ্গার ঘুন্টি ব্রিজ নির্মাণ কাজের শুভসূচনা

মোঃ মকবুলার রহমান / ১৩০ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

মোঃ মকবুলার রহমান, স্টাফ রিপোর্টার:

নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের ফরিঙ্গার ঘুন্টির পূর্ব দিকে খালের ওপর এলাকাবাসীর দীর্ঘ প্রায় ২৫ বছরের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। অবশেষে বহু আকাঙ্ক্ষিত ব্রিজ নির্মাণকাজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বুধবার দুপুরে নীলফামারী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভোগডাবুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রেয়াজুল ইসলাম কালু আনুষ্ঠানিকভাবে ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করেন।

২০২৫-২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে ৩৮ ফুট দৈর্ঘ্যের এই ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, সমাজসেবক আখতারুজ্জামান সুমন, ইউপি সদস্য আবু কামালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংবাদকর্মী ও স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় গ্রাম্য ডাক্তার বেলাল হোসেন, আবু আলমসহ এলাকাবাসীরা জানান—প্রায় দুই থেকে আড়াই দশক আগে বিওপি বাজার থেকে গোসাইগঞ্জ বাজারকে সংযুক্ত করা মিলনকেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ফরিঙ্গার ঘুন্টি খালের ওপরের পুরনো ব্রিজটি ভেঙে পড়ে। তারপর থেকেই এই সড়ক পুরোপুরি অচল হয়ে পড়ে এবং এলাকাবাসীর চলাচলের একমাত্র সহজ পথটি বন্ধ হয়ে যায়। বহুবার দাবি জানানোর পরও দীর্ঘদিন কেউ বিষয়টি গুরুত্ব দেয়নি।

তারা আরও বলেন, ব্রিজ না থাকায় বিশেষ করে বর্ষাকালে মিলনকেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুরা স্কুলে যাতায়াতে চরম দুর্ভোগে পড়ত। স্থানীয় মানুষজনকেও জীবনের নিত্য প্রয়োজনীয় কাজকর্মে ভোগান্তি পোহাতে হতো। অবশেষে ইউনিয়ন চেয়ারম্যানের আন্তরিক প্রচেষ্টায় বহু প্রতীক্ষিত এই ব্রিজের নির্মাণকাজ শুরু হওয়ায় মিলনকেন্দ্র, বিওপি বাজার ও গোসাইগঞ্জ এলাকার হাজারো মানুষ আনন্দে উচ্ছ্বসিত।

চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু বলেন, “ভোগডাবুরী মিলনকেন্দ্র স্কুল সংলগ্ন ফরিঙ্গার ঘুন্টি খালের উপর ব্রিজটি ভেঙে পড়ার পর দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে এটি এলাকার মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল। ডি-জি মহোদয়ের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ ও আমার প্রিয় নেতার সহযোগিতায় অবশেষে ব্রিজ নির্মাণের কাজ শুরু করতে পেরেছি। এতে এলাকার মানুষের দুর্ভোগ লাঘব হবে এবং দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।”

তিনি আশা প্রকাশ করেন, ব্রিজের কাজ সম্পন্ন হলে এ সড়ক দিয়ে পুনরায় হাজার হাজার মানুষের সহজে যাতায়াতের পথ খুলে যাবে, যা স্থানীয় অর্থনীতি ও জনজীবনে নতুন গতি আনবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd