• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে ‘ডেভিল হান্ট’ অভিযানে শ্রমিক লীগ নেতা আক্কাছ গ্রেপ্তার

মোহাম্মদ বাহার উদ্দিন / ৬০৯ Time View
Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

মোহাম্মদ বাহার উদ্দিন
লাখাই হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় পরিচালিত বিশেষ ‘ডেভিল হান্ট’ অভিযানে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী শ্রমিক লীগ লাখাই উপজেলা শাখার আহ্বায়ক মোঃ আক্কাছ মিয়া (৫৫)। সোমবার দিবাগত রাতে উপজেলার বামৈ ইউনিয়নের পশ্চিম বামৈ গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—শ্রমিক লীগ নেতা আক্কাছ মিয়া তার নিজ বাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে দল পুনর্গঠনের লক্ষ্যে এক গোপন বৈঠকের আয়োজন করেন। এ খবরে রাত আনুমানিক দেড়টার দিকে এসআই ও অন্যান্য সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য নেতাকর্মীরা পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত আক্কাছ মিয়া বামৈ পশ্চিম গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর একটি মামলায় হবিগঞ্জ সদর মডেল থানায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। গ্রেপ্তারের পর মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সাম্প্রতিককালে বিভিন্ন এলাকায় উগ্র সংগঠনের তৎপরতা নিয়ন্ত্রণে ‘ডেভিল হান্ট’ নামে বিশেষ অভিযান চালানো হচ্ছে। এই অভিযানের অংশ হিসেবেই আক্কাছ মিয়াকে গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd