• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ভুয়া পরিচয়ে প্রতারণা: তারেক রহমানের নাম ভাঙিয়ে অর্থ আদায়, একজন আটক

বায়েজিদ হোসেন / ২৬২ Time View
Update : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

📰 বায়েজিদ হোসেন
বিশেষ প্রতিনিধি,বগুড়া
📅 ৩ জুলাই ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই ও ব্যারিস্টার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত মো. শামীম রহমান (৩৩), পিতা-মৃত লিল মিয়া, মাতা-মৃত ময়না বেগম, ঠিকানা- নিশিন্দারা কারবালা, বগুড়া সদর।

পুলিশ সূত্রে জানা যায়, মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী শামীম রহমান নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই এবং ব্যারিস্টার পরিচয় দিয়ে যুবদলের বিভিন্ন পদে নিয়োগের প্রলোভন দেখিয়ে টাকা দাবি করছিলেন। বগুড়া সদর থানার অন্তর্গত মম-ইন কফি শপের সামনে সাক্ষী মো. ইমরান হোসেন ও মো. গোলাম রব্বানীর সঙ্গে দেখা করে, তিনি তাদের কাছ থেকে যথাক্রমে দুই লক্ষ এবং এক লক্ষ টাকা দাবি করেন। আলাপচারিতার একপর্যায়ে তারা শামীম রহমানকে নগদ ৫০,০০০ টাকা প্রদান করেন।

পরে ভুক্তভোগীরা বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে জানতে পারেন, তারেক রহমানের এমন কোনো আত্মীয় নেই এবং এই ব্যক্তি নিজেকে ভুয়া পরিচয়ে পরিচিত করিয়ে বিভিন্ন জেলা ও প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকেও টাকা দাবি করে আসছিলেন।

এই অভিযোগের ভিত্তিতে বগুড়া সদর থানায় মামলা নং-০৯, তারিখ-০৩/০৭/২০২৫, ধারা-৪১৯/৪২০ অনুযায়ী একটি মামলা রুজু হয়।

এরপর পুলিশ সুপার বগুড়ার নির্দেশনায় এসআই মো. আবু জাফর ও এসআই মো. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল ৩ জুলাই সকাল ৭টায় ডিএমপি ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের মাটির মসজিদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেফতারের সময় তার হেফাজত থেকে উদ্ধার করা হয়—

ডজনখানেক বিভিন্ন কোম্পানির সিমকার্ড

দুটি মোবাইল ফোন

চারটি ব্যাংকের এটিএম কার্ড

দশটি স্বাক্ষরিত ফাঁকা চেক

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম রহমান প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছে।

ধৃত আসামিকে আদালতে সোপর্দ করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

🔎 পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আরও প্রতারণার অভিযোগ যাচাই করে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

📌 প্রতারণা রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd