• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকসহ আটক ৪

রুহুল আমিন / ৩৯০ Time View
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫

রুহুল আমিন
স্টাফ রিপোর্টার গোবিন্দগঞ্জ:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের হীরকপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ ইয়াবা, মোবাইল ফোন, ল্যাপটপ ও একটি নকল পিস্তলসহ চারজন শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে যৌথ বাহিনী।

৪ জুলাই দিবাগত রাতে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানটি চলে পুরো রাতব্যাপী। অভিযান শেষে আটক করা হয় সুদারু আজাদ, আসাদ, মোশাররফ ও ছোটন নামের চার অপরাধীকে, যাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

অভিযানে উদ্ধার করা হয় বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, কয়েকটি মোবাইল ফোন, ল্যাপটপ এবং একটি নকল পিস্তল।

সেনাবাহিনীর এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় জনসাধারণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম অভিযান ও আটক বিষয়টি নিশ্চিত করেছেন। আটকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd