এম এ ওয়াহেদ
লাখাই উপজেলা প্রতিনিধিঃ
লাখাই থানা পুলিশের অভিযানে খুনের মামলার আসামী কে গ্রেপ্তার। থানা সুত্রে জানা যায় লাখাই থানার ওসি তদন্ত কৃষ্ণ চন্দ্র মিত্র সঙ্গীয় পুলিশ ফোর্স সহ শনিবার দিবাগত ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মুড়িয়াউক গ্রামের সমসু মিয়া প্রকাশ শামসুজ্জামান (৬০) কে মোড়াকরি ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলী আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন আসামী কে রোববার ৬ জুলাই হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।