• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

নাগেশ্বরীতে ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছল

মোঃ আব্দুর রাজ্জাক সরকার / ৪০০ Time View
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫

মোঃ আব্দুর রাজ্জাক সরকার
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ব্যবসায়ী
সোহাগের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন স্তরের জনসাধারণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে চলমান ধর্ষণ, চাঁদাবাজি ও সহিংসতার প্রতিবাদে শনিবার বিকালে নাগেশ্বরী কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা শাখার সহ-সভাপতি জিএমএম আনছার আলী রয়েলে, সাধারণ সম্পাদক মাওলানা মো. রফিকুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা ইয়াসিন আলি, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আখতারুজ্জামান আব্বাসী, রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি মেহেদী হাসান, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল হোসাইন, সানাউল কবীর সাদ, যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান মিম, প্রমুখ।

বিক্ষোভকারীরা সোহাগ হত্যার নিন্দা জানিয়ে বলেন, এই ধরনের নৃশংসতা সমাজে কোনোভাবেই সহ্য করা হবে না। তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd