• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ভূরুঙ্গামারীতে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন,হুমকিতে পরিবেশ ও কৃষিজমি

মোঃ আব্দুর রাজ্জাক সরকার / ৪৩৮ Time View
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

মোঃ আব্দুর রাজ্জাক সরকার
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনির হাট বড়খাটামারী এলাকায় অবৈধ ড্রেজার মেশিনের মাধ্যমে প্রকাশ্যেই চলছে বালু উত্তোলন। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর তীরবর্তী এলাকা, বসতভিটা কৃষিজমি ও পরিবেশ।

অভিযোগ সূত্রে জানা গেছে, বাবর আলীর ছেলে লিটন মিয়া (২৭) এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে সরকারি অনুমোদন ছাড়াই স্রোতধারায় অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে গভীরভাবে বালু উত্তোলন করছে। এতে নদীর গতিপথ পরিবর্তন, বসতভিটা, সুপারির বাগান ভাঙন ও কৃষিজমির উপর বিরূপ প্রভাব পড়ছে।

অভিযোগকারী মোঃ শফিকুল ইসলাম (শফি) বলেন, স্থানীয় প্রশাসনের চোখের সামনে এই অবৈধ কর্মকাণ্ড হলেও অভিযোগ দায়ের পরেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। প্রথমে আমি তাদেরকে বলি আমার জমি ভেঙ্গে যাবে এখান থেকে ভালো উত্তোলন করা যাবে না তখন তারা আমার উপর ক্ষিপ্ত হইয়া অশ্লিল ভাষায় গালিগালাজসহ বিভিন্ন প্রকার ভয় ভীতি ও হুমকি দেয় এবং তারা প্রকাশ্যে আরও বলে আমরা ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ও উপজেলা প্রশাসনকে অবগত করে বালু উত্তোলন করছি।

কয়েক জন কৃষক বলেন, “আমাদের ফসলি জমির পাশেই ড্রেজার মেশিন বসিয়ে গভীর গর্ত তৈরি করা হচ্ছে। এতে আমাদের জমির মাটি সরে যাচ্ছে, কারো আবার সুপারির বাগান ভেঙ্গে যাচ্ছে। এবং পাশেই রয়েছে একটি পুরানো ব্রীজ এভাবে বালু উত্তোলন হতে থাকলে ব্রীজের গোড়ার মাটি সরে গিয়ে যেকোনো সময় ব্রীজ টি ভেঙ্গে পড়তে পারে।

স্থানীয় সচেতন মহল দ্রুত সময়ের মধ্যে এই অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র জানান, এখানে আজ আমার প্রথম কর্মদিবস বিষয় টি আমার জানা নেই। তথ্য নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd