• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগারে, যুবদলকর্মী হত্যা মামলায় গ্রেফতার

মোঃ মকবুলার রহমান / ৫৮৩ Time View
Update : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার:

সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের সাবেক চেয়ারম্যান এ বি এম খায়রুল হককে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যাকাণ্ডের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতের দিকে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. ছানাউল্ল্যাহ শুনানি শেষে এ নির্দেশ দেন।

এর আগে সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

উল্লেখ্য, গত ১৮ জুলাই ঢাকার যাত্রাবাড়ীর কাজলা এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ। আন্দোলন চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে এই ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

বিকেলে গ্রেফতার পরবর্তী প্রক্রিয়া শেষে সন্ধ্যায় মি. হককে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, বিচারপতি খায়রুল হক দেশের ১৯তম প্রধান বিচারপতি ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়, যার মধ্যে অন্যতম এই হত্যা মামলাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd