মোহাম্মদ বাহার উদ্দিন
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
লাখাই থানা পুলিশের অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাতে লাখাই থানার এএসআই আব্দুস ছালাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম বুল্লা গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামি মোঃ কাসেম মিয়াকে (পিতা: মোঃ সহিদ মিয়া) নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলী জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বুধবার হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের এমন অভিযানকে স্থানীয়রা স্বাগত জানিয়েছে এবং বিচার কার্যক্রম দ্রুত সম্পন্নের দাবি জানিয়েছে।