• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

কালীগঞ্জে স্কুল শিক্ষক ও অফিস সহায়ককে ঘোড়ার গাড়িতে বিদায়

মোঃ মকবুলার রহমান / ৩৩০ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার:

ঝিনাইদহের কালীগঞ্জে ঘোড়ার গাড়িতে চড়িয়ে এক ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা পেয়েছেন স্কুলের একজন শিক্ষক ও একজন অফিস সহায়ক। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমানকে এই বিদায় জানানো হয়।

দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে কর্মরত থাকার পর তারা সম্প্রতি অবসর গ্রহণ করেন। বিদায় উপলক্ষে বিদ্যালয় হলরুমে আয়োজন করা হয় এক স্মৃতিচারণামূলক আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. দেদারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক রুহুল আমিনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ। আলোচনা শেষে ঘোড়ার গাড়িতে করে দুইজনকে স্কুল চত্বর থেকে সম্মানজনক বিদায় জানানো হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা বলেন, “চাকরি জীবনের শেষ দিনটি যেন স্মরণীয় হয়ে থাকে, সে জন্যই ব্যতিক্রমী এই আয়োজন। বিদায় বেলায় শিক্ষক ও শিক্ষার্থীদের চোখে জল ছিল, কিন্তু মনের ভেতর ছিল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।”

বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শত শত শিক্ষার্থীর অংশগ্রহণে বিদায় অনুষ্ঠানটি হয়ে ওঠে এক আবেগঘন ও স্মরণীয় মুহূর্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd