• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

বাঁচার আকুতি তিস্তাপাড়বাসীর, মানববন্ধনে ভেসে উঠল ক্ষোভ

মশিয়ার রহমান / ২৪৪ Time View
Update : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

মশিয়ার রহমান
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা নদীর তীর ঘেঁষা সাতটি ইউনিয়নে ভয়াবহ ভাঙন পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক রূপ ধারণ করছে। পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, গয়াবাড়ি, খালিশা চাপানি ও ঝুনাগাছ চাপানি—এই ইউনিয়নগুলোতে নদী যেন হিংস্র থাবায় গিলে নিচ্ছে মানুষের ঘরবাড়ি, জমি আর স্বপ্ন। পানি কমার সঙ্গে সঙ্গেই নদীর খরস্রোতা স্রোত আরও তীব্র হয়ে প্রতিদিন গড়ে কয়েক হাজার মিটার পাড় ভাঙছে।

বিশেষ করে খালিশা চাপানি ইউনিয়নের ছোটখাতা গ্রামে নদীর একটি নতুন শাখা তোফেল মেম্বারের বাড়ির পাশ দিয়ে বের হয়ে যাওয়ায় শত শত বিঘা আবাদি জমি ইতোমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে নতুন করে গৃহহীন ও ভূমিহীন হয়ে পড়েছে শতাধিক পরিবার। কেউ আত্মীয়ের বাড়িতে, কেউ বা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

স্থানীয়রা বলছেন, তিস্তার তাণ্ডবে গত কয়েক বছরে বহু গ্রামের অস্তিত্ব হারিয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, খেলার মাঠ, বাজার—সবই হারিয়েছে প্রাকৃতিক বিপর্যয়ের কাছে। তবে এবারের ভাঙন যেন আগের সব দুর্যোগকে ছাড়িয়ে গেছে।

এই অবস্থার প্রতিবাদে এবং নদীভাঙন প্রতিরোধে অবিলম্বে জিও ব্যাগ ফেলার দাবিতে বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ১২টায় ডিমলার গয়াবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে তিস্তার পাড়ে বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়। নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রূপ নেয় এই কর্মসূচি।

মানববন্ধনে বক্তব্য রাখেন—তিস্তা নদী সুরক্ষা আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুল ওদুদ, টেপাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন, বিএনপি নেতা প্রভাষক ইয়াসিন আলী, গয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ লিটন, ইউপি সদস্য বাবর আলী এবং জিয়া পরিষদের উপজেলা যুগ্ম আহ্বায়ক জাফর খানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “ছোটখাতা ২ নম্বর গ্রোইন থেকে দীঘিরপাড় রাস্তার মাথা পর্যন্ত ২ থেকে ২.৫ কিলোমিটার নদীতীর এলাকায় দ্রুত জিও ব্যাগ ফেলা না হলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আরও কয়েকটি গ্রাম নদীগর্ভে হারিয়ে যাবে।” তাঁরা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের নিরবতাকে রহস্যজনক ও অমানবিক বলেও উল্লেখ করেন।

ভাঙনে সর্বস্ব হারানো কৃষক হাবিবুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার তিন বিঘা জমি চোখের সামনে নদীতে চলে গেছে। যদি এবারও প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমার ঘরবাড়িও থাকবে না।”
অন্যদিকে গৃহবধূ লায়লা বেগম কাঁদতে কাঁদতে বলেন, “প্রতিদিন দাঁড়িয়ে দেখি—আমাদের সবকিছু নদী একটু একটু করে কেড়ে নিচ্ছে।”
ভ্যানচালক ও কৃষক রজত আলী জানান, “বছরের শুরুতে অনেক কষ্ট করে জমি বন্ধক নিয়ে ধান চাষ করেছিলাম। এবারের বন্যায় সব পলি পড়ে গেছে। এক ছটাক ফসলও উঠবে না।”

মানববন্ধন শেষে স্থানীয়রা ভাঙনকবলিত তীর এলাকা ঘুরে দেখান সাংবাদিক ও জনপ্রতিনিধিদের। একই সঙ্গে তারা দাবি জানান, অবিলম্বে ভাঙন প্রতিরোধে জরুরি পদক্ষেপ নেওয়া হোক—নইলে শুধু জমি নয়, হারিয়ে যাবে একের পর এক গ্রাম ও মানুষের অস্তিত্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd