• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে প্রথমবারের মতো ট্রাইকোকম্পোস্ট সার উৎপাদন শুরু

এম এ ওয়াহেদ / ১৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

এম এ ওয়াহেদ,
লাখাই হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় প্রথমবারের মতো জৈব সার ট্রাইকোকম্পোস্ট উৎপাদনের উদ্যোগ নিয়েছেন করাব ইউনিয়নের পূর্ব সিংহগ্রামের উদ্যোক্তা কৃষক মোহাম্মদ বাহার উদ্দিন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার বুল্লাবাজার সংলগ্ন নিজ বাড়িতে তিনি এ সার তৈরির প্রাথমিক ধাপ সম্পন্ন করেন।

ট্রাইকোকম্পোস্ট তৈরিতে তিনি ব্যবহার করেছেন নানা প্রাকৃতিক উপাদান—গোবর, কাঠের গুঁড়া, খৈল, চিটাগুড়, চায়ের অবশিষ্ট পাতা, দেশি মুরগির বিষ্ঠা, নিমপাতা, কচুরিপানা এবং ট্রাইকোডার্মা পাউডারসহ অন্যান্য উপকরণ। এসব উপাদান পর্যায়ক্রমে মিশিয়ে সেডে স্থাপিত বিশেষ রিংয়ে রাখা হয়। উপকরণ মেশানো থেকে রিংয়ে স্থানান্তর পর্যন্ত পুরো প্রক্রিয়ায় পরামর্শ ও সহযোগিতা দেন সিংহগ্রাম ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। এ সময় দিকনির্দেশনা প্রদান করেন উপসহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য, মামুনুর রশীদ ও ইকবাল হোসেন। সহযোগিতায় ছিলেন স্থানীয় কৃষক মোহাম্মদ আবদুল কুদ্দুস ও আবদুল হামিদ।

মোহাম্মদ বাহার উদ্দিন জানান, লাখাইয়ের মাটির স্বাস্থ্য সুরক্ষায় তিনি দীর্ঘদিন ধরে জৈব সার, বিশেষ করে ভার্মি কম্পোস্ট উৎপাদন করে আসছেন এবং তা নিজের জমিতে ব্যবহার করছেন। উদ্বৃত্ত সার বিক্রিও করেছেন। কৃষি অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে ট্রাইকোকম্পোস্টের কার্যকারিতা সম্পর্কে জানার পর তিনি নতুন এই সার তৈরিতে মনোযোগী হন।

তার ভাষায়, “ট্রাইকোকম্পোস্ট এমন একটি সার, যা মাটির জৈব উপাদানের ঘাটতি পূরণ করে, পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে, পিএইচ ভারসাম্য বজায় রাখে, ছত্রাকনাশক হিসেবে কাজ করে এবং ফসলের জন্য প্রাকৃতিক হরমোন সরবরাহ করে।” সফল হলে তিনি বৃহৎ পরিসরে উৎপাদনের পরিকল্পনা করছেন।

তিনি আরও জানান, মানসম্মত ও পরিবেশবান্ধব সার তৈরিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। ক্ষতিকর উপাদানসমৃদ্ধ পোল্ট্রি লিটার ব্যবহার করা হয়নি এবং কাঠের গুঁড়া নেওয়া হয়েছে দেশি প্রজাতির গাছ থেকে—পরিবেশ বিনাশী ইউক্যালিপটাস থেকে নয়। এ কাজে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম, বিদায়ী কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজানসহ সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd