• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

দেবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫০০ টাপেন্টাডল সহ ব্যবসায়ী আটক

বিমল কুমার রায় / ১৩৬ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

বিমল কুমার রায়, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৫০০ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় মোঃ ইমরান হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের প্রধানাবাদ গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে ইমরানের নিজ বাড়িতে অভিযান চালিয়ে ট্যাপেন্ডাল ট্যাবলেট সহ তাকে আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে একটি আইটেল ব্র্যান্ডের বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক এ.এস.এম. মঈনউদ্দীন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় স্টাফসহ একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে। স্থানীয় দুইজন স্বাক্ষীর উপস্থিতিতে ইমরানের বাড়ির কক্ষ তল্লাশি চালিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখা লাল রঙের টিস্যু ব্যাগ থেকে ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী উপ-পরিদর্শক মোঃ রেজওয়ানুল হক, রবিউল ইসলাম, মোঃ বেলাল হোসেনসহ সাতজন পুলিশ কনস্টেবল অংশ নেন।

জানা যায়, উদ্ধারকৃত ট্যাবলেট ও মোবাইল ফোন আলামত হিসেবে জব্দ করে নমুনা সংগ্রহ শেষে সিলগালা করা হয়েছে। আটক ইমরানকে দেবীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

আটকরের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোয়েল রানা বলেন, “আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে”।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd