• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে সরকারি জমিতে অবৈধ দোকান ঘর বহাল তবিয়তে — প্রশাসনের নীরবতায় জনমনে ক্ষোভ

এম এ ওয়াহেদ / ৩৯০ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামের প্রবেশ পথের বাম পাশে সরকারি জায়গায় নির্মিত অবৈধ দোকানঘর দুই মাস অতিবাহিত হলেও এখনো অপসারণ করা হয়নি। উপজেলা প্রশাসনের ২৪ ঘণ্টার আল্টিমেটিম দেওয়ার পরও অবৈধ দখলদার বহাল তবিয়তে থাকায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভাদিকারা গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী সমরাজ বেগম প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সরকারি জমিতে একটি টিনশেড দোকানঘর নির্মাণ করেন। বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ দেড় মাস আগে ঘটনাস্থলে গিয়ে ২৪ ঘণ্টার মধ্যে দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।

কিন্তু নির্দেশের পরও সমরাজ বেগম এখনো দোকান ঘর অপসারণ করেননি। এ বিষয়ে ইউএনও অনুপম দাশ অনুপ বলেন,

> “অবৈধ দখলদার সমরাজ বেগমকে উচ্ছেদের নির্দেশ সহকারী কমিশনার (ভূমি) কাজী শারমিন নওয়াজকে দেওয়া হয়েছে।”

 

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) কাজী শারমিন নওয়াজ জানান,

> “শুনেছি ওই মহিলা একটু কঠিন স্বভাবের। তবুও আমি চেষ্টা করব দ্রুত ব্যবস্থা নিতে।”

 

সরেজমিনে দেখা গেছে, অবৈধভাবে নির্মিত দোকানঘরটি এখনো বহাল তবিয়তে রয়েছে। স্থানীয় সুশীল সমাজের অনেকে প্রশ্ন তুলেছেন— প্রশাসনের নির্দেশ অমান্য করেও সমরাজ বেগমের এমন সাহসের উৎস কোথায়?

এ ঘটনায় এলাকাজুড়ে সমালোচনার ঝড় উঠেছে, এবং প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd