• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে শিশুদের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন রোববার থেকে শুরু

এম এ ওয়াহেদ / ৩৪৭ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ 

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় শিশুদের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু রোববার থেকে। লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায় লাখাইয়ে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সের শিশুদের টাইফয়েড প্রতিরোধ ( টিসিভি) টিকাদান ক্যাম্পেইন শুরু হবে রোববার থেকে। ওইদিন সকাল ৯টা থেকে বিরতিহীন বিকাল ৩টা পর্যন্ত স্ব স্ব শিক্ষা প্রতিস্টানে টিকা দেয়া হবে। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন জানান,উপজেলার ১২টি কিন্ডারগার্টেন ৭২ টি প্রাথমিক বিদ্যালয় ৫২ টি মাদ্রাসা ও ১৬টি উচ্চ বিদ্যালয়ে রোববার থেকে সকাল টিসিভি টিকাদান কর্মসূচি শুরু করা হবে। বিনামূল্যে ৪৫ হাজার শিশু কে টিকা দেয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সের শিশুরা এই টিকা নিতে পারবেন। এই টিকা নিতে হলে রেজিষ্ট্রেশন বাধ্যতামুলক। টিকা নেয়ার দিন টিকা গ্রহনকারী পেট ভরে খাবার খেয়ে আসতে হবে। ১৫ বছরের কম বয়সী যে কোন ব্যক্তি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ ব্যবস্থাপনায় এই টিকা নিতে পারবেন। টিসিভি টিকাদান কর্মসূচি বাস্তবায়নের জন্য বিভিন্ন সময় সকল শিক্ষা প্রতিস্টানের প্রধানদের ও গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন সময় অবহিত করন মতবিনিময় সভার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd