• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্ধোধন করলেন ইউএনও

এম এ ওয়াহেদ / ১০১ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্ধোধন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ। বৃহস্পতিবার সকাল ১১ টায় বামৈ কলেজ রোড রাইসা কম্পিউটার ও ভূমি সেবা সহায়তা কেন্দ্র আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করেন। ভূমি সেবা সহায়তা কেন্দ্র আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে উদ্ধোধন কালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কাজী শারমিন নেওয়াজ, বামৈ ভূমি অফিসের তহশিলদার কৃপেন্দ্র চন্দ্র গোপ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশার লোকজন। উদ্ধোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ বলেন ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক প্রতিটি উপজেলায় একটি করে ভূমি সেবা সহায়তা কেন্দ্র করার অংশ হিসেবে আজ বামৈ কলেজ রোড রাইসা কম্পিউটার ও ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্ধোধন করা হয়েছে। এই কেন্দ্রে লাখাই উপজেলার জনসাধারণ যার যার ভূমির কর, নামজারী, খতিয়ান (পর্চা) জমির নকশা সরকারীভাবে নির্ধারিত ফির মাধ্যমে ভূমি সেবা সহায়তা এই কেন্দ্রের মাধ্যমে সেবা দেয়া হবে। সরকারের নির্ধারিত ফির বাহিরে কোন প্রকার অর্থ দাবী করলে এবং সুনির্দিষ্ট কোন অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd