• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে সিংহগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রানেশ রঞ্জন দাশের বিদায় সংবর্ধনা

এম এ ওয়াহেদ / ৩৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ

লাখাইয়ে সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রানেশ রঞ্জন দাশের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে বিদ্যালয়ের সভা কক্ষে বিদ্যালয় এর শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয়ের দাতা সদস্য রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক পারভীন আক্তার ডলি’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী প্রধান শিক্ষক প্রানেশ রঞ্জন দাশ,বুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহার হোসেন শামীম, পূর্ব সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ, করাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল কান্তি রায়,রাঢ়িশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদায়ী প্রধান শিক্ষক এর সহধর্মিণী কানন রানী দাশ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন শিক্ষার্থী তানজিরুল আলম রিসাদ, গীতা পাঠ করেন শ্রুতি দাস।
মানপত্র পাঠ করেন শিক্ষক আলমগীর আলম।
বিদায়ী প্রধান শিক্ষক প্রানেশ রঞ্জন দাশ এর দীর্ঘ কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনায় অংশ নেন শিক্ষক ফাতেহা রহমান, মমতাজ বেগম, ফাহমিদা আক্তার লিপি ,অজন্তা রানী দাস,রুমেনা আক্তার চৌধুরী নিপা,অফিস সহকারী এমদাদুর রহমান শিপু,বর্তমান ও প্রাক্তন ছাত্র ছাত্রীদের মধ্যে ইচ্ছে রানী দাস, ইশরাত জাহান শোভা।
আলোচনা শেষে বিদায়ী প্রধান শিক্ষক প্রানেশ রঞ্জন দাশের হাতে সন্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন অতিথি বৃন্দ ও শিক্ষক মন্ডলী।
এছাড়াও শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন উপহার প্রদান করা হয়।
উল্লেখ্য বিদায়ী প্রধান শিক্ষক প্রানেশ রঞ্জন দাশ ২০১০ সালে সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন এবং আজ বৃহস্পতিবার তাঁর কর্মজীবনের শেষ কর্মদিবস শেষে অবসরে চলে যান।তাঁর বিদায় বেলায় তাঁর সহকর্মী ও শিক্ষার্থীরা তাঁকে অশ্রু সজল নয়নে বিদায় জানান। এ সময় এক আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd