• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে মডেল মসজিদ নির্মাণ কাজে বাধা দেয়ার অভিযোগ উঠেছে

এম এ ওয়াহেদ / ১৩০ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মডেল মসজিদ নির্মাণ কাজে বাধা দেয়ার অভিযোগ উঠছে। এ বিষয়ে ঠিকাদার এটি এম ফয়েজ কবীর প্রতিকার চেয়ে লাখাই থানায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন সাব ঠিকাদার শাহীনের বিরুদ্ধে। দরখাস্ত সুত্রে জানা যায় বিগত ৫ ই মে ২০২৫ ইং তারিখে হবিগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী একে এম সাকিবুর রহমান ঠিকাদার এটি এম ফয়েজ কবীর কে এক পত্রের মাধ্যমে নির্দেশ দেন যে সাব ঠিকাদার শাহীনের নির্মাণ শ্রমিকরা অদক্ষ বিধায় সরকারী বিধিমালার তোয়াক্কা না করে নিজের মত করে কাজ করায় এবং ওয়ার্ক এসিস্ট্যান্ট উপপ্রকৌশলীর সাথে অশোভন আচরণ করতেও শাহীন দ্বিধাবোধ করেন নি। তাই মডেল মসজিদের ঠিকাদার এটি এম ফয়েজ কবীর বাধ্য হয়ে সাব ঠিকাদার শাহীন কে নির্মাণ কাজ করতে নিষেধ করায় সাব ঠিকাদার শাহীন স্থানীয় ভাবে প্রভাব বিস্তার করে মডেল মসজিদের কাজ নির্মাণ কাজ বন্ধ করে দেয়ায় ঠিকাদার এটি এম ফয়েজ কবীর লাখাই থানায় শাহীনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন এবং গত ৫ নভেম্বর শাহীনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর আরো একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে সাব-ঠিকাদার শাহীনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, ঠিকাদারের কাছে আমি টাকা পাওনা রয়েছে, আমার পাওনা টাকা না দিলে মডেল মসজিদের করতে দিব না। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলী জানান, সাব ঠিকাদার শাহীনের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি তবে বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় বিষয়টি সমাধান করে দেয়ার জন্য বলা হয়েছে। এ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ বলেন, আমি লিখিত অভিযোগ পেয়েছি উভয় পক্ষকে ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে ঠিকাদার এটি এম ফয়েজ কবীর এ প্রতিবেদক কে বলেন সাব ঠিকাদার শাহীন স্থানীয় প্রভাব বিস্তার করে আমার সাইডের কাজ বন্ধ করে দেয়ায় আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd