• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে সরকারী খালের উপর অবৈধ স্থাপনা অপসারণে ২৪ ঘন্টার আল্টিমেট গ্রামবাসীর

এম এ ওয়াহেদ / ৮০ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ

লাখাই উপজেলার বামৈ তিনপুল এলাকায় সরকারী খালের উপর অবৈধ স্থাপনা অপসারণের আল্টিমেট দিয়েছেন বামৈ গ্রামবাসী। খোঁজ নিয়ে জানা যায় কিছু দিন আগে বামৈ গ্রামের হাবিবুর রহমান প্রকাশ হাবলু মিয়া তিনপুল এলাকায় সরকারী খালের উপর অবৈধ স্থাপনা নির্মাণ করলে বামৈ গ্রামবাসীর তোপের মুখে পড়ে হাবিবুর রহমান প্রকাশ হাবলু মিয়া। এ ঘটনায় বামৈ গ্রামবাসী রোববার সকাল ১১টায় বামৈ ইউনিয়নের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক এর সভাপতিত্বে এক বৈঠকে বসে বামৈ গ্রামবাসী। ওই বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তঃ নেয়া হয় আগামী ২৪ ঘন্টার ভিতরে অবৈধ স্থাপনা অপসারণ করা না হলে বামৈ গ্রামবাসীরা নিজ উদ্যেগে অবৈধ স্থাপনা অপসারণ করা হবে বলে জানিয়েছেন বৈঠকের সভাপতি বামৈ ইউনিয়নের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক। সরেজমিনে গিয়ে দেখা গেছে বামৈ তিনপুল এলাকায় ২টা ব্রীজের মধ্যবর্তী স্থানে বামৈ গ্রামের হাবিবুর রহমান প্রকাশ হাবুল মিয়া কাঠের মাচা তৈরি করেছেন। এ বিষয়ে হাবিবুর রহমান দাবী করে বৈঠকে বলেন ওই জায়গা আমার রেকর্ডিয় খাল তাই আমার রেকর্ডিয় ভুমিতে আমি স্থাপনা নির্মাণ করেছি। তিনি আরও বলেন এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে ডেকেছিল আমি সেখানে আমার রেকর্ডকৃত জায়গা বলে জানিয়েছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ বলেন আমার তহশিলদার কে দিয়ে খোঁজ খবর নিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনা নিয়ে এলাকায় যে কোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd