এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের কালাউক বাজারে শনিবার (২২ নভেম্বর) শান্তি সম্প্রীতি বৃদ্ধি ও সংবেদনশীল সমাজ গঠনে জনসচেতনতা সৃষ্টি কার্যক্রমে রূপান্তর শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় পটগান ও নাটক প্রদর্শিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুড়িয়াউক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক নুরুল আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক প্লাটফর্ম এর সদস্য মোঃ বাহার উদ্দিন, তাৎক্ষণিক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জামায়াতে ইসলামী বাংলাদেশ, বুল্লা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম
এছাড়াও এলাকার সর্বস্তরের মানুষ খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি উপভোগ করেছে এবং অনুষ্ঠান দেখার পরে অনেকেই তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।