• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

“খালেদা জিয়াকে ঘিরে আজ পুরো দেশের বাতাস কাঁদছে”—দোয়া মাহফিলে আবেগঘন বক্তব্য আলালের

Reporter Name / ১২৫ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক 

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় আয়োজিত দোয়া মাহফিলে আবেগঘন বক্তব্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট আবদুস সালাম আলাল। তিনি বলেন, দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত—বাংলাদেশের এমন কোনও হৃদয় নেই যেখানে আজ খালেদা জিয়ার জন্য অশ্রু ঝরেনি, হাত তুলে প্রার্থনা করা হয়নি। দেশের বাইরে থাকা প্রবাসীরাও সমান উদ্বেগ ও আকুলতায় দোয়া করছেন।

ব্যক্তিজীবনের স্মৃতি স্মরণ করে আলাল বলেন, বহু আগে তিনি স্বামী-সন্তান হারিয়েছেন। পুত্র, পুত্রবধূ ও নাতনিদের থেকেও বহু বছর দূরে থাকছেন। তাই বাংলাদেশের মানুষকেই তিনি নিজের পরিবার মনে করেন। “পুরো দেশকে তিনি নিজের হৃদয়ের মানচিত্রে এঁকে রেখেছেন”—বলেন তিনি।

আবেগাপ্লুত কণ্ঠে আলাল আরও বলেন, “এক কাপড়ে তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, ছয় বছর কারাগারে কাটাতে হয়েছে। বিনা চিকিৎসায় কারাগারে থাকতেই আমি আমার নিজের মায়ের মৃত্যুসংবাদ পেয়েছিলাম। তখনও অশ্রু এতটা ঝরেনি—যতটা আজ খালেদা জিয়ার জন্য ঝরছে।”

দোয়া মাহফিলে উপস্থিত সকলের উদ্দেশে আল্লাহর রহমত কামনা করে তিনি বলেন, “হে আল্লাহ, আপনি আমাদের মাকে সুস্থ করে দিন। আপনার চেয়ে বড় চিকিৎসক কেউ নেই।”

অনুষ্ঠানে প্রতিবন্ধী সংগঠনের সদস্য, শিক্ষক, সাধারণ মানুষসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন খোকন, নির্বাহী কমিটির সদস্য মাওলানা নেছারুল হক এবং দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd