এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
লাখাইয়ে প্রথম বারের মতো উপজেলা প্রশাসনের আয়োজনে লাখাইয়ে পাক-হানাদার বাহিনী মুক্ত দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে দুপুর ১২ ঘটকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনায় অংশ নেন থানা পুলিশ এর পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র , বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, লাখাই প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন, উপজেলা প্রেসক্লাব এর সভাপতি আবুল কাসেম, সিনিয়র সহসভাপতি মহসিন সাদেক, সাংবাদিক পারভেজ হাসান প্রমূখ।
পরে উপজেলা পরিষদের অভ্যন্তরে অবস্থিত স্মৃতি সৌধ এ পুষ্প স্তবক অর্পন করা হয়।
সভায় আলোচকবৃন্দ বলেন ১৯৭১ সালের এ দিনে পাক-হানাদার বাহিনী মুক্ত হয় লাখাই থানা সদর সহ উপজেলার পশ্চিমাঞ্চল ।এদিন বিকেল বেলা থানা সদর এ অবস্থান রত পুলিশ, পাক-হানাদার বাহিনীর দোসর রাজাকার বাহিনী ১২৯ টি অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন সেই সময়ের পশ্চিমান্চেল যুদ্ধ কালীন মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ শফিকুল ইসলাম এর নিকট। আর এভাবেই লাখাই হানাদার বাহিনী মুক্ত হয়। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের ইমাম হাফেজ শফিকুল ইসলাম।