এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
লাখাই থানার নবাগত অফিসার্স ইনচার্জ মোঃ জাহিদুল হকের যোগদান। সুত্রে জানা যায় নবাগত ওসি মোঃ জাহিদুল হক দুপুরে হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এসে আনুষ্ঠানিক ভাবে সাক্ষাৎ করার পর তিনি গতকাল রাতে এসে লাখাই থানায়
যোগদান করেন। এবং লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিসেবে দায়িত্বভার গ্রহন করেন। এর আগে তিনি সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ হিসেবে মোঃ জাহিদুল হক দায়িত্ব পালন করেছেন।