এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
লাখাই উপজেলায় নাশকতা মামলায় ডেভিল হান্ট যুবলীগ সভাপতি আতাউর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মহিবুর রহমান গ্রেপ্তার। থানা পুলিশের সুত্রে জানা যায় গ্রেপ্তারকৃত আসামী লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ উপজেলা পরিষদের গাড়ী চালক আতাউর রহমান কে সরকারী ভাবে নিয়োগ প্রাপ্ত গাড়ী চালক না হলেও তাকে পরিষদের গাড়ী চালক হিসেবে দীর্ঘদিন চালক হিসেবে দায়িত্ব পালন করেছে। খোঁজ নিয়ে জানা যায় উপজেলা পরিষদের চেয়ারম্যানের সরকারী ভাবে নিয়োগ প্রাপ্ত সোহেল নামে একজন গাড়ী চালক কর্মরত ছিলেন এবং এখনো ওই পদে বহাল রয়েছে। ডেবিল হান্ট আসামী গ্রেপ্তারের বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল হক জানান, গত ১৪ ডিসেম্বর রাতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতার উদ্দ্যেশ্যে মুক্তিযোদ্ধা সরকারী কলেজ এলাকায় একত্রিত হয়েছে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে একজন গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় লাখাই থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলার রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামী ওই মামলার সাথে সম্পৃক্ত থাকায় বুধবার দিবাগত রাতে আমার নেতৃত্বে ওসি তদন্ত কৃষ্ণ চন্দ্র মিত্র, পুলিশের উপপরিদর্শক আকতারুজ্জামান, বিপুল চন্দ্র দেবনাথ, প্রনয় কুমার সরকার একদল সঙ্গীয় পুলিশ ফোর্স সহ করাব গ্রামে কদমতলী এলাকায় অভিযান চালিয়ে আসামী কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। ওই আসামী করাব ইউনিয়নের যুবলীগ সভাপতি আতাউর রহমান মৃত মহরম আলীর ছেলে। অপর এক অভিযানে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও লাখাই ইউনিয়নের সহসভাপতি মহিবুর রহমান মেম্বার কে বৃহস্পতিবার দুপুরে উপজেলা গেইট এলাকায় অভিযান চালিয়ে মৃত আব্দুল নুরের ছেলে মহিবুর রহমান কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। গ্রেপ্তারকৃত আসামীদের কে বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালত সোপর্দ করা হয়েছে।