এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
অনুর্ধ ১৮ ক্রিকেট টুর্নামেন্টে সিলেট রাগিব রাবেয়া স্পোর্টিং একাডেমিক হারিয়ে হবিগঞ্জ অনুর্ধ ১৮ ক্রিকেট দল১রানে বিজয়ী। হবিগঞ্জ অনুর্ধ ১৮ ক্রিকেট দলের প্রধান কোচ মইন তালুকদার সাচ্চু ও সহকারী কোচ সাংবাদিক এম এ ওয়াহেদের কনিষ্ঠ ছেলে জাহিদুল হক হিমেল ও সাইফুর রহমান তুহিন জানান, শুক্রবার সিলেট রাগিব রাবেয়া স্পোর্টিং একাডেমিক মাঠে টচে হেরে প্রথমে হবিগঞ্জ অনুর্ধ ১প ক্রিকেট দল মাঠে ব্যাট করতে নেমে ৪০ ওভারে ৫ উইকেটে হারিয়ে ২২১ রান করে দলটি। দলের ব্যক্তিগত রান শাহিদুর ৫৩ সোহান ৫১ ও তানিম করেছে ৩৮ রান। পরে সিলেট রাগিব রাবেয়া স্পোর্টিং একাডেমিক ব্যাট করতে নেমে ১০ উইকেট হারিয়ে ২২০ রান করে দলটি। হবিগঞ্জ অনুর্ধ ১৮ দল ১ রানে বিজয় অর্জন করেছে।