এম এ ওয়াহেদ, লাখাই হবিগঞ্জ প্রতিনিধি:
লাখাই উপজেলার কাটিহারা গ্রামের খেলু মিয়ার ছেলে আমিরুল ইসলাম একাধিক মামলার আসামী কে গ্রেপ্তার করেছে পুলিশ। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল হক জানান, ধৃত আসামীর নামে চুরি, ডাকাতি সহ তার বিরুদ্ধে ১১ টি মামলা বিচারাধীন ও তদন্তাধীন রয়েছে। সে এলাকার কুখ্যাত ডাকাত চোর হিসেবে খ্যাত। বুধবার দিবাগত রাতে বামৈ ইউনিয়নের কাটিহারা গ্রামের জজ আলীর ছেলে আব্দুর রশিদের বসত ঘরে ঢুকে বিভিন্ন মালামাল চুরি করার সময় মামলার বাদী আব্দুর রশিদ ধৃত চোর আমিরুল কে লোকজনের সহায়তায় চোরাই মালামাল আটক করে থানায় সংবাদ দিলে থানার পুলিশের উপপরিদর্শক নুরুল ইসলাম মোল্লা সঙ্গীয় পুলিশ ফোর্স সহ বাদীর বাড়ী থেকে আটক চোর কে নিজ হেফাজতে নিয়ে থানায় নিয়ে। এ ঘটনায় থানায় নিয়মিত রুজু পূর্বক আটক আসামীকে বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।