এম এ ওয়াহেদ,লাখাই হবিগঞ্জ প্রতিনিধি:
লাখাই উপজেলায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। লাখাই উপজেলা পরিষদ সুত্রে জানা যায় গত বৃহস্পতিবার লাখাই ইউনিয়নের কৈয়াকান্দি বন্দে অবৈধভাবে ফসলী জমি থেকে মাটি কাটার সংবাদ পেয়ে এলাকার লোকজন ও স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের পুলিশের উপপরিদর্শক মনিরুজ্জামান সঙ্গীয় পুলিশ ফোর্স সহ বটতলা নামক স্থানে মাটি বুঝাই ৪ টি ট্রাক্টর আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় গতকাল শনিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক মোবাইল কোর্ট বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম বামৈ পশ্চিম গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে বর্তমান ২নং ওয়ার্ড মেম্বার মঈন উদ্দীন প্রকাশ ছোট্ট মিয়া কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) আইনে মঈন উদ্দীন কে ৫০ হাজার টাকা জরিমানা করে। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের পুলিশের উপপরিদর্শক নুরুজ্জামান সহ একটি পুলিশ টিম।