এম এ ওয়াহেদ, লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
জাতীয়তাবাদী বিএনপির চেয়ারপারসন বাংলাদেশের ৩ বারের প্রধান মন্ত্রী প্রায়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লাখাই থানা মসজিদে এক দোয়ার আয়োজন করা হয়েছে। শুক্রবার বাদ জুমআ মসজিদের ইমাম উপস্থিত মুসল্লীদের কে নিয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বলেন বেগম খালেদা জিয়ার জীবনের সমস্ত গোনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে নেয়ার জন্য আল্লাহ তায়ালার কাছে দোয়া করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল হক, পুলিশের উপপরিদর্শক আক্তারুজ্জামান, ময়নাল হোসেন খান, নুরুল ইসলাম মোল্লা,এ এস আই ফিরোজ আলম, এ এস আই শামীম নুর সহ থানার মুসলমান পুলিশ কনস্টেবল বৃন্দ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ, ছাত্র, বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লী ও সাংবাদিক এম এ ওয়াহেদ প্রমুখ।