এম এ ওয়াহেদ ,লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
লাখাইয়ে ছোট ভাইয়ের ইটের আঘাতে বড় ভাই নিহত।ঘটনাটি ঘটেছে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের বামৈ পশ্চিম গ্রামে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় শুক্রবার বাদ জুমআ বামৈ পশ্চিম গ্রামের আবুল খায়ের ও তার বড় ছেলে জুনায়েদ মিয়ার সাথে পিতাপুত্র পারিবারিক বিষয় নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে আবুল খায়েরের ছোট ছেলে ওবায়েদ উল্লাহ (১৮) তার বড় ভাই জুনায়েদ মিয়া (২৪) কে ইট দিয়ে জুনায়েদ এর মাথায় আঘাত করলে জুনায়েদ ওই আঘাতে মাটিতে পড়ে যায়। এ ঘটনায় জুনায়েদ কে প্রথমে শুক্রবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে হবিগঞ্জ জেলা সদরে প্রেরনের নির্দেশ দেন। পড়ে আহত জুনায়েদ কে ঢাকা নিয়ে যাওয়ার পথে নরসিংদী এলাকায় পৌঁছলে আহত জুনায়েদ মৃত্যুবরণ করলে নিহত জুনায়েদ কে হবিগঞ্জ সদর মডেল থানায় শুক্রবার রাতে নিয়ে আসে এবং হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ নিহত জুনায়েদ এর সুরতহাল তৈরি হবিগঞ্জ মর্গে প্রেরন করেন। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল হক জানান, আমি শনিবার সকাল ১১টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে এ বিষয়ে অবহিত করার আমি জানতে পেয়ে বামৈ পশ্চিম গ্রামে ঘটনাস্থলে গিয়ে শুক্রবারে ঘটে যাওয়া বিস্তারিত ঘটনা জানতে পেয়েছি তবে এর আগে এ বিষয়ে আমার কোন কিছু জানা ছিল না। তবে পরিবারের লোকজন বিষয়টিকে ধামাচাপা দেয়ার চেষ্টা করেছিল। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর ঘটনা হিসেবে মুখরোচক আলোচনা সমালোচনা চলেছে।