• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে বোরোর মৌসুমে ডিলাররা সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ

এম এ ওয়াহেদ / ১০১ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

এম এ ওয়াহেদ, লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ

লাখাই উপজেলায় বোরোধান আবাদের মৌসুমে সারের চাহিদা যখন দিন দিন বৃদ্ধি পাচ্ছে তখন সার ডিলারদের একটি সিন্ডিকেট সারের কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে নির্ধারিত মূল্যের চেয়ে বেশী মূল্যে সার বিপণন করে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এনিয়ে হাওরাঞ্চল বেষ্টিত লাখাই উপজেলার হাওরাঞ্চলে রীতিমতো বোরোর আবাদ শুরু হওয়ায় সারের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এ সুযোগে ডিলাররা সারের কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে অতিরিক্ত মূল্যে সার বিপণন করছেন। এতে কৃষকরা ক্ষতি গ্রস্থ হচ্ছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় লাখাইয়ে বর্তমানে সারের কোন সংকট নেই। ডিলাররা প্রতি মাসের বরাদ্দ যথানিয়মে পাচ্ছে।
অভিযোগের বিষয়ে লাখাই ইউনিয়ন এর ডিলার প্রদীপ রায় সাথে আলাপকালে জানান আমার দোকানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশী মূল্যে সার বিপণন করা হয়নি তবে অনেক সাব ডিলার হয়তো এমনটা করে থাকতে পারে। শুনেছি সাব ডিলাররা তাদের বরাদ্দের বাহিরে অন্য স্থান থেকে বেশী মূল্যে সার ক্রয় করে এনে বেশী মূল্যে বিক্রি করছেন। আমার অধীনে ৯ জন সার ডিলার রয়েছে। তাদের কেউ হয়তোবা করেছে। তিনি আরোও বলেন লাখাইয়ে এমনিতে সারের কোন সংকট নেই। তবে কৃষকরা টিএসসি ও এমওপি সার এর পরিবর্তে ডিএপি সার এর প্রতি বেশি নির্ভরশীল হয়ে পড়ায় ডিএপি সারের সংকট দেখা দিয়েছে। এক্ষেত্রে টিএসপি ও এমওপি সার ব্যবহারে কৃষক দের অনাগ্রহ সৃষ্টি হওয়ায় টিএসপি ও এমওপি সার দোকানে অবিক্রীত রয়েছে অথচ ডিএপির সংকট চলছে।
এদিকে একটি সূত্রে জানা যায় ডিলাররা ১ হাজার ৫০ টাকা মূল্যে ডিএপি সার কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে ১৫-১৬ শত টাকায় বিক্রি করছেন।
আরোও অভিযোগ উঠেছে ডিলাররা তাদের বরাদ্দের সার নিজের গুদাম জাত করে গুদাম শুন্য দেখিয়ে সংকট সৃষ্টি করছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ শাহাদুল ইসলাম বলেন চলতি মৌসুমে লাখাইয়ে সারের কোন সংকট নেই। প্রতি মাসে নিয়মিত বরাদ্দ দেওয়া হচ্ছে।
নির্ধারিত গুদামে গুদাম জাত না করে অন্যত্র সার গুদামজাত করার বিষয়ে জানতে চাইলে তিনি ভবিষ্যতে এমনটি হলে শাস্তির আওতায় আনা হবে সতর্ক করে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd