• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ শুরু

এম এ ওয়াহেদ / ২২৮ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

এম এ ওয়াহেদ, লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ

লাখাইয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৬ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর বেলা উপজেলার কালাউক উচ্চ বিদ্যালয় সভাকক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৬ এর উদ্বোধন ঘোষণা করা হয়।
এতে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, স্কুল এন্ড কলেজ, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এর শিক্ষক মন্ডলী অংশ নেন।
এ সময় আলোচনায় অংশ নেন কালাউক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবদুল মোতালেব, রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সিতেশ কুমার চন্দ,বুল্লা সিংহগ্রাম উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ ফজলুল করিম, মোড়াকরি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম, ভবানীপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর প্রধান শিক্ষক কাজল চন্দ্র জোয়ারদার ,তেঘরিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আমিরুল ইসলাম আলম প্রমূখ।
জাতীয় শিক্ষা সপ্তাহে প্রতিটি বিদ্যালয় থেকে বিভিন্ন ইভেন্টে অংশ প্রতিযোগীদের মধ্যে থেকে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচন করা হবে যারা উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিবে।উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীরা জেলা ও বিভাগীয় ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহনের সুযোগ পাবে।এ ছাড়াও উপজেলা পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসার শ্রেষ্ঠ শিক্ষার্থী,শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচন করা হবে।
প্রতিযোগিতায় অংশ গ্রহনেচ্ছু শিক্ষা র্থীদের ইভেন্ট গুলো হলো কেরাত,হামদ,নাত,বাংলা রচনা প্রতিযোগিতা, ইংরেজি রচনা প্রতিযোগিতা, ইংরেজি বক্তব্য প্রতিযোগিতা, বাংলা কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের সংগীত, নির্ধারিত বক্তৃতা, নৃত্য, তাৎক্ষণিক অভিনয় সহ বিভিন্ন ইভেন্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd