• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে সাংবাদিক সুশীল দাসের পিতার পরলোকগমন বিভিন্ন মহলের শোক

এম এ ওয়াহেদ / ১৫৮ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ

লাখাইয়ে লাখাই ইউনিয়ন এর রুহিতনসী গ্রামের প্রবীণ ব্যক্তি, লাখাই প্রেসক্লাব এর সদস্য ও লাখাই উপজেলা সাংবাদিক ফোরাম এর সভাপতি সুশীল চন্দ্র দাস এর পিতা সুরেন্দ্র চন্দ্র দাস(৭৫) পরলোকগমন করেছেন।
সুরেন্দ্র চন্দ্র দাস দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত রোগে রবিবার (১১ জানুয়ারি) সকালে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র সন্তান ও এক কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী রেখে যান।
তাঁর পরলোকগমনে তাঁর গ্রামের বাড়ি রুহিতনসী সহ সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
এ দিন দুপুর বেলা তাঁর মরদেহ সার্বজনিন শ্মশানে দাহ করা হয়।
সুরেন্দ্র চন্দ্র দাস এর পরলোক গমনে বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন।
প্রদত্ত শোকবার্তায় তাঁরা প্রয়াত সুরেন্দ্র চন্দ্র দাস এর বিদেহী আত্মার সদগতি কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তাঁরা হলেন লাখাই প্রেসক্লাব এর পক্ষে সভাপতি এডভোকেট আলী নোয়াজ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন, সুশাসনের জন্য নাগরিক সুজন লাখাই উপজেলা কমিটির পক্ষে সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন, উপজেলা সাহিত্য পরিষদ এর পক্ষে সভাপতি শাহীনুর রহমান মোল্লা শাহীন, লাখাই রিপোর্টাস ইউনিটির পক্ষে সভাপতি এমএ ওয়াহেদ ও সাধারণ সম্পাদক সানী চন্দ্র বিশ্বাস, পূজা উদযাপন পরিষদের পক্ষে সভাপতি প্রানেশ গোস্বামী, লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন, করাব ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াদুদ তালুকদার আব্দাল,উপজেলা যুব ফোরামের আহবায়ক আকিব শাহরিয়ার, সাংবাদিক আশীষ দাশগুপ্ত প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd