এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
লাখাইয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট -২০২৬ সংক্রান্ত অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট সংক্রান্ত অবহিতকরন সভা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান বৃন্দ,মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান বৃন্দ, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা বৃন্দ,সুশীল সমাজের নেতৃবৃন্দ, গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট -২০২৬ এর জেলা ভিজিলেন্স টিমের সদস্য হবিগঞ্জ প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, জেলা ভিজিলেন্স টিমের সদস্য, হবিগঞ্জ বৃন্দাবন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী জালাল।
প্রশ্নোত্তর পর্বে অংশ নেন লাখাই প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন, করাব রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মুফতি রফিকুল ইসলাম, কালাউক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবদুল মোতালেব, বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দিন, বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় এর শিক্ষক আয়েশা আক্তার, প্রধান শিক্ষক আক্তার ফারুক সহ জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
সভায় প্রধান অতিথি আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট -২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সম্ভব সবকিছু করতে আমরা বদ্ধপরিকর।
এ ক্ষেত্রে সকলের যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।