এম এ ওয়াহেদ,লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
লাখাইয়ে ট্রাক্টর মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা করলেন ভ্রাম্যমান আদালত। রোববার বিকেল ৪ ঘটিকার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে বি-বাড়ীয়া জেলার নাসিরনগর গ্রামের সমজ আলীর ছেলে রুবেল মিয়া কে এ জরিমানা করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর (১৫)১ ধারায় রুবেল মিয়া কে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। উল্লেখ্য গত মঙ্গলবার সন্ধার পরে মোড়াকরি ইউনিয়নের জিরুন্ডা গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৩ টি মাটি বুঝাই ট্রাক্টর জব্দ করে নিয়ে আসেন। এরই পরিপ্রক্ষিতে গতকাল রোববার ট্রাক্টর মালিক কে এ জরিমানা করা হয়েছে।