এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আজাদ সহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা। খোঁজ নিয়ে জানা যায়, লাখাই উপজেলার করাব,বুল্লা, বামৈ ও মুড়িয়াউক ইউনিয়ন এর ৮ প্রকল্পের মাধ্যমে ৩৪ লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছে মর্মে সাবেক উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ, বুল্লা ইউনিয়নের এর চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ,করাব ইউপি চেয়ারম্যান আবদুল কুদ্দুস, মুড়িয়াউক ইউপির চেয়ারম্যান নোমান মিয়া,বামৈ ইউপি চেয়ারম্যান আজাদুর রহমান ফুরুক,সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পিআইও) আলী নুর সহ ৬ জনের বিরুদ্ধে দুদকের পক্ষ থেকে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
২২ জানুয়ারি /২০২৬ হবিগঞ্জ আমলী আদালতে মামলাটি প্ররন করেন বাংলাদেশ দূর্নীতি দমন কমিশন এর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান।
মামলা সূত্রে জানা যায় ২০২২ -২০২৩ অর্থ বছরে উপজেলার ৩, ৪,৫ ও ৬ নম্বর ইউনিয়ন এর ৮ টি কাবিখা প্রকল্পের আওতায় গ্রামীণ রাস্তা নির্মান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ, ইউপি চেয়ারম্যান আবদুল কুদ্দুস, বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক, মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান মিয়া, পিআইও আলী নুর।মামলার বিবরনে জানা যায় উল্লেখিত ব্যক্তিগন পরস্পরের যোগসাজসে ৩৪ লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছেন।
বিবরনে আরোও জানা মুড়িয়াউক ইউনিয়ন এর ২ রাস্তায় ১২ লক্ষ্য ৪ শত,বুল্লা ইউনিয়নের ২ টি রাস্তায় ৮ লক্ষ্ ৮৭ হাজার ৮৪৭টাকা, করাব ইউনিয়ন এর ২ টি রাস্তায় ৮ লক্ষ ২০ হাজার ৬৯৪ টাকা, বামেই ইউনিয়নের ২ টি রাস্তায় ৫ লক্ষ ২৬ হাজার ২৫৮ টাকার মতো টাকার কাজ না করে সমুদয় অর্থ আত্মসাৎ করেছেন।
এ বিষয়ে বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক এর সাথে আলাপকালে জানান আমি এ প্রকল্পের কাজে কোন অনিয়ম ও অর্থ আত্মসাৎ করিনি। তদন্তে প্রমাণ পাওয়া গেলে অর্থ ফেরত দিয়ে দেব।
বুল্লা ইউনিয়নের এর চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ বলেন আমি যথাযথ ভাবে কাজ করেছি। কোন অনিয়ম হয়নি। তবে কাজ করার পর বন্যায় রাস্তার ক্ষতি সাধনের ফলে কাজ কম দেখা যেতে পারে।
এ বিষয়ে সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে আলাপকালে তিনি জানান দুই বছর পর পরিমাপ করা হলেতো মাটি কম দেখা যাওয়াই স্বাভাবিক।
এ বিষয়ে দূর্নীতি দমন কমিশন হবিগঞ্জ এর সমন্বিত জেলা উপসহকারী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান এর সাথে মুঠোফোনে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি বিধায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।