• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাই প্রেস ক্লাবের কমিটি পুনর্গঠন: সভাপতি মোঃ বাহার, সম্পাদক বিল্লাল ও সাংগঠনিক সুশীল

আকিব শাহরিয়ার,লাখাই / ৪০ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

আকিব শাহরিয়ার,লাখাই (হবিগঞ্জ) বিশেষ প্রতিনধি:

লাখাই প্রেসক্লাব কমিটির পুনঃ গঠন সম্পন্ন। পুনর্গঠিত কমিটির সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ ও সাংগঠনিক সম্পাদক সুশীল চন্দ্র দাস।
লাখাইয়ে প্রেস ক্লাবের কার্যকরী কমিটি পুনঃ গঠন করা হয়েছে।
সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, সিনিয়র সহসভাপতি আশীষ দাশগুপ্ত, সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ ও সাংগঠনিক সম্পাদক সুশীল চন্দ্র দাস।
লাখাই প্রেস ক্লাবের কার্যকরী কমিটি পুনঃ গঠনকল্পে আলোচনা সভা ও ইফতার মাহফিল বিগত ১লা মার্চ (রবিবার) উপজেলার স্থানীয় বুল্লাবাজারস্থ শাহ বায়েজিদ (রঃ) ইসলামী একাডেমিতে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় দীর্ঘ আলোচনা শেষে লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ সহ বিগত মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ কে আহবায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন নোমান মোল্লা, তাফাজ্জুল হক, ইয়াকুব হাসান অন্তর ও কামরুল হাসান সুজন। নবগঠিত এ আহবায়ক কমিটিকে আগামী স্বল্পতম সময়ের মধ্যে একটি কার্যকরী কমিটি পুনঃ গঠন করার দায়িত্ব দেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় প্রেসক্লাবের সদস্যদের মতামত ও আহবায়ক কমিটির সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্ত ক্রমে ৯ মার্চ (সোমবার) বাদ মাগরিব লাখাই প্রেসক্লাব এর কার্যকরি কমিটি পুনঃ গঠন করেন।
আহবায়ক কমিটি মোহাম্মদ বাহার উদ্দিন কে সভাপতি, আশীষ দাশগুপ্ত কে সিনিয়র সহসভাপতি, বিল্লাল আহমেদ কে সাধারণ সম্পাদক ও সুশীল চন্দ্র দাসকে সাংগঠনিক সম্পাদক করে লাখাই প্রেস ক্লাবের আংশিক কমিটি পুনঃ গঠন করে তা ঘোষণা করেন। ঘোষিত কমিটির নব নির্বাচিত সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক আলাপ আলোচনার মাধ্যমে পূর্নাঙ্গ কার্যকরী কমিটি গঠন করবে বলে সিদ্ধান্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd