এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
লাখাই থানা পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলার ৩ আসামী গ্রেপ্তার। থানা পুলিশের সুত্রে জানা যায়,নিয়মিত মামলার আসামীরা হলেন শিপন মিয়া, শাহেদ মিয়া ও রোমান মিয়া। মঙ্গলবার ১০ মার্চ দিবাগত রাতে স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের পুলিশের উপপরিদর্শক বিদ্যুৎ দে সঙ্গীয় পুলিশ ফোর্স সহ সন্তোষ গ্রামে আসামীদের বাড়ীতে অভিযান চালিয়ে শাহেদ মিয়ার ছেলে শিপন মিয়া (৩০) মৃত সুরুজ আলীর ছেলে শাহেদ মিয়া ও অপর এক অভিযানে পুলিশের উপপরিদর্শক জাহাঙ্গীর আলম সঙ্গীয় পুলিশ ফোর্স সহ ওইদিন রাতে লখনাউক গ্রামে অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামি মৃত রশিদ মিয়ার ছেলে রোমান মিয়া (৩০) কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল হক আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃত আসামীদের কে ১১ মার্চ মঙ্গলবার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালত সোপর্দ করা হয়েছে।