এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
লাখাই উপজেলার ২৬ টি মাদ্রাসায় ১৪ কার্টুন খেজুর বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম আনুষ্ঠানিক ভাবে ২৬ টি মাদ্রাসার প্রধানদের নিকট এসব খেজুর তুলে দেন। খেজুর বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রাকিব ও বিআরডিবির চেয়ারম্যান আল-আমীন ইসলমা। খোঁজ নিয়ে জানা যায় সৌদি সরকার কর্তৃক দেয়া ১৪ কার্টুন খেজুর মাদ্রাসার এতিম, দুস্থ, হাফিজদের মাঝে বিতরণ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনা মতে এসব খেজুর বিতরণ করার জন্য আদেশ প্রাপ্ত অনুযায়ী সুষম বণ্টন করা হয়েছে। এ বিষয়ে উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রাকিব বলেন উপজেলার ২৬ টি মাদ্রাসার দুস্ত, এতিম ও হাফেজ ছাত্র ছাত্রীদের বিতরণ করার সকল মাদ্রাসার প্রধানদের কাছে ওই খেজুর বিতরণ করা হয়েছে।