• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে আবারও শিশুদের নানা রোগের পাদুর্ভাব, দেখা দিয়েছে বেড সংকট

এম এ ওয়াহেদ / ৩২৫ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ

লাখাই উপজেলায় আবারও শিশুদের নানা রোগের পাদুর্ভাব দেখা দিয়েছে। অপর দিকে দেখা দিয়েছে বেড সংকট। ফলে চিকিৎসা সেবা নিতে হচ্ছে মেঝেতে । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা করা হলেও চলছে ৩১ শয্যার আদলে। সরেজমিনে গিয়ে দেখা গেছে ৫০ শয্যার হাসপাতালে নারী পুরুষ শিশু সহ ৫৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। তন্মধ্যে পুরুষ রোগী ২০ নারী রোগী ১৮ গর্ভবতী রোগী ৩ ও শিশু রোগী ১৮ জন মোট রোগীর সংখ্যা ৫৯ জন। এ বিষয়ে মেঝেতে পড়ে থাকা রোগীদের সাথে আলাপ কালে তারা বলেন বেড না থাকায় ওয়ার্ডের মেঝেতে থেকেই চিকিৎসা সেবা নিতে হচ্ছে। অপর এক শ্বাস কষ্টের বামৈ ভেলু নগর গ্রামের রহিলা জানান আজ ৪ হলো হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা সেবা নিতে হচ্ছ। চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের অভিভাবকরা জানান, শ্বাস কষ্ট, নিউমোনিয়া, জ্বর, পেট ব্যাথা ও ডায়রিয়ায় আক্রান্ত রোগী নিয়ে চিকিৎসা সেবা নিতে হচ্ছে। রোগীদের অভিভাবকদের সাথে আলাপ কালে তারা জানান, খাবারের মান মোটামুটি ভালো আছে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা.কাজী শামসুল আরেফীন জানান, বর্তমানে আবহাওয়া পরিবর্তনের কারণে নারী পুরুষ ও শিশুদের ঠান্ডা জনিত কারণে শ্বাস কষ্ট, জ্বর ও ডায়রিয়া পেট ব্যাথা রোগীর সংখ্যা বেশী হয়ে থাকে। তবে রোগীদের সচেতনতার অভাবে এ সব রোগে আক্রান্ত হয়ে তাকে। তবে আগত রোগীদের সেবা কাঙ্ক্ষিত সেবা দিতে পারছি না কারণ জনবল সংকটের কারণে। তবে অচিরেই স্বাস্থ্য অধিদপ্তর থেকে জনবল পূরণ করা হবে তথ্য সুত্রে জেনেছি। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আরএমও আব্দুল্লাহ আল মোকতাদির জানান, বর্তমানে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে আবারও এ সব রোগের পাদুর্ভাব দেখা দেয়া স্বাভাবিক কিন্তু এ থেকে উত্তোরনের জন্য পিতা মাতার সচেতনতার ভুমিকা অপরিসীম। আমরা যদি সবাই সচেতনতা অবলম্বন করে চলতে পারি তা হলে অনেকাংশে রোগবালাই থেকে রক্ষা পেতে পারি। আমরা আগত রোগীদের সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করে যাচ্ছি। কিন্তু ৫০ শয্যার আদলে জনবল সংকট থাকায় আগত রোগীদের কাঙ্ক্ষিত সেবা দিতে পারছি না। বর্তমানে নার্সের পদ সংখ্যা ৩০ আছে মাত্র ১০ জন নার্স তাদের কে নিয়েই কোন রকম চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd