• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

এম এ ওয়াহেদ / ১০ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

এম এ ওয়াহেদ, লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ

লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা দুপুর ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
শুরুতে লাখাই উপজেলার বর্তমান পরিস্থিতি উপস্থাপন করেন থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র।
উপজেলার সার্বিক পরিস্থিতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে করনীয় বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক, লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন, জেলা বিএনপির নির্বাহী সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, উপজেলা মহিলা দলের সভাপতি রিজবা আক্তার পান্না, লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ ফজলুল করিম, বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, জিরুন্ডা মানপুর তোফাইলিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আবু সাইদ মোহাম্মদ জুনাইদ।
সভায় আলোচকবৃন্দ মাদক ব্যবসায়ী ও সেবন প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা,গ্রামের প্রতিটি মহল্লায় গড়ে উঠা দোকান নির্ভর কেরাম খেলার নামে জুয়া,ওয়াইফাই সংযোগ দিয়ে মোবাইল এ ক্যাসিনো খেলা বন্ধ করতে পদক্ষেপ গ্রহণ, মাদক পরিবহন এর রোড গুলোতে টহলজোরদার করন,দাঙ্গা প্রতিরোধে পুলিশ প্রশাসন এর প্রোএকটিভ হয়ে কাজ করা,দাঙ্গা প্রতিরোধে পুলিশ প্রশাসন এর পাশাপাশি জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের ঐক্য বদ্ধ প্রয়াস জোরদারে উদ্যোগ গ্রহণ করতে আহবান জানানো হয়।
দাঙ্গা, চুরি,মাদক, জুয়া বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ এর উপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd