• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ

এম এ ওয়াহেদ / ০ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন ৪১তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সোহাইব হাসান আকন্দ। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) তিনি লাখাই উপজেলা ভূমি অফিসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
নবাগত সহকারী কমিশনার (ভূমি) সোহাইব হাসান আকন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা ও বরণ করে নেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান। এ সময় উপজেলা ভূমি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। নতুন কর্মকর্তার যোগদান উপলক্ষে ভূমি অফিসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোহাইব হাসান আকন্দ এর আগে যশোর জেলা অফিসে কর্মরত ছিলেন। সেখান থেকে বদলিজনিত কারণে তিনি লাখাই উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেন।
উপজেলা ভূমি প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে তাঁর ওপর ভূমি ব্যবস্থাপনা, নামজারি ও জমাখারিজ কার্যক্রম, ভূমি উন্নয়ন কর আদায়, সরকারি খাসজমি সংরক্ষণ, ভূমিসংক্রান্ত অভিযোগ নিষ্পত্তি এবং অবৈধ দখল প্রতিরোধসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালনের বিষয়টি ন্যস্ত থাকবে।
নবাগত এই কর্মকর্তার যোগদানের মধ্য দিয়ে লাখাই উপজেলা ভূমি প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে সাধারণ মানুষ যেন হয়রানিমুক্ত পরিবেশে দ্রুত ও সহজে ভূমিসেবা পেতে পারেন, এমন প্রত্যাশাও স্থানীয়দের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd